শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ম্যানচেস্টার ওল্ড ট্রাপোর্ড স্টেডিয়াম

এম.জামশেদুল আলম।
ইংল্যান্ড বনাম উইন্ডিজ এর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ বেশ জমে ওঠেছে। প্রঞ্চম দিনে এসে ২য় ইনিংসে ইংল্যান্ডের লিড ২১৯ রানের।
প্রথম ইনিংসে করা ৪৬৯রানের জবাবে ব্যাটিং এ ভালোই এগোচ্ছিলো উইন্ডিজ ব্যাটসম্যানরা ৫ উইকেটে হারিয়ে ২৪৮রান তোলার পরেই নামে ব্যাটিং ধস আর মাত্র ৩৯ রান যোগ করতেই হারিয়ে বসে সবকটি উইকেট ফলে মাত্র ২৮৭রানে গুটিয়ে যায় উইন্ডিজ। যার ফলে ইংল্যান্ড প্রথম ইনিংসে লিড পাই ১৮২ রানের।
চতুর্থ দিনের তৃতীয় সেশনের এসে মাত্র ৮ ওভার ব্যাটিং করার সুযোগ পাই ইংল্যান্ড। এই ম্যাচ জিততে হলে যে ২০-৩০ ওভার খেলে ১৫০-১৮০রান করে একটা বড় টার্গেট দিতে হবে। না হয় ম্যাচ জিতা সম্ভব নয়।তাই তাদের রান তুলতে হবে টি-২০ এএ মত,সেজন্য তারা ওপেনিং এ পাঠাই দলের দুই বিধংসি ব্যাটসম্যান জস বাটলার ও বেন স্টোকসকে কিন্তু বাটলার কোনো রান না করেই কেমার রোচ এর বলে অউট হয়ে যান।
তারপর ও চতুর্থ দিন শেষে ২য় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৭ রানে ২ উইকেট, ১৬রান নিয়ে ব্যাটিং এ আছেন বেন স্টোকস ও ৮ রান নিয়ে জো রুট। কেমার রোচ নেন ১৪ রানে ২ উইকেট।
শেষ দিনে হয়তো এক রোমাঞ্চের অপেক্ষায় ঘুরবে এই ম্যাচ। দেখা যাক শেষ পর্যন্ত কোনো দল হাসে নাকি ড্র হয় এই ম্যাচ।
সিরিজে ১-০ তে এগিয়ে আছেন সফরকারী উইন্ডিজ।
