চট্টগ্রামে ২৬৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার০১

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(দক্ষিণ) বিভাগের অভিযানঃ ২৬৫০ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার(২০ জুলাই)সকাল ০৭.৩০ মিনিটে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে টিম নং-০১ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২,৬৫০ পিস ইয়াবা সহ মোঃ আব্দুল্লাহ আল নোমান (২০) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।