আদমদীঘিতে কৃষকদের মাঝে লেবু চারা বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।।

আমদীঘি উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের মাঝে লেবু চারা, বিভিন্ন সার কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বালাইনাশক সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে ৬০ জন প্রশিক্ষিত কৃষকদের মাঝে হাজার ১০টি লেবুজাতীয় চারা, ১২০টি স্প্রেয়ার সিকেচার মেশিন, জৈব রাসায়নিক সার বিতরণ করা হয়েছে

আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে একক অথবা মিশ্র ফল বাগান প্রদর্শনী বাস্তবায়নে ৬০ জন প্রশিক্ষণ প্রাপ্ত কৃষককৃষাণীদের মাঝে বারি মাল্টা বারি লেবু জাতের মোট ৪০১০ টি চারা, ৬০টি স্প্রেয়ার মেশিন, ৬০টি সিকেচার মেশিন, জৈব রাসায়নিক সার বিতরণ করা হয়েছে