মার্কেন্টাইল ইসলামী লাইফের এমডি মৃত্যুতে মানবাধিকার সংস্থার শোক প্রকাশ

কাজী নাঈম উদ্দিন, লক্ষীপুর প্রতিনিধি।।
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বোরহান উদ্দিন মজুমদার আর নেই।
সোমবার(২০ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর বনশ্রীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) । কোম্পানিটির মানবসম্পদ বিভাগের প্রধান (এডমিন) মো. সালাহ উদ্দিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তার মৃত্যুর খবর শুনে লক্ষীপুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা লক্ষীপুর জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন, জেলা মানবাধিকার সভাপতি: মিজানুর রহমান চৌধুরী,জেলা মানবাধিকার সেক্রেটারিঃ কাজী নাঈম।
বোরহান উদ্দিন মজুমদার দীর্ঘ দিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। সোমবার বাদ এশা রাজধানীর আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে মার্কেন্টাইল ইসলামী লাইফ পরিবার গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
আরো গভীর শোক প্রকাশ করেছেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুঃ লক্ষীপুর জেলা সার্ভিস সেন্টারের সকল কর্মকর্তার পক্ষ থেকে শোক প্রকাশ করেন কাজী নাঈম, এসভিপি এন্ড ইনচার্জ লক্ষীপুর সার্ভিস সেন্টার।
