মোংলা বন্দরে প্রবেশধার সংলগ্ন ফেয়ারওয়ে এলাকায় গ্যাসবাহি জাহাজে দুধর্ষ চুরির অভিযোগ

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

মোংলা বন্দরে প্রবেশধার বঙ্গোপসাগর সংলগ্ন ফেয়ারওয়ে এলাকায় এমভি শিনা -৫ নামক গ্যাসবাহি  বানিজ্যিক জাহাজে দুধর্ষ চুরির অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৪ জুলাই) ভোররাতে ওই ছুরির ঘটনা ঘটে। জাহাজটির ক্যাপটেন”র বরাত দিয়ে শিপিং এজেন্ট মেসার্স সি এশিয়া”র ( খুলনা) ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকরাম হেসেন জানান,ভোররাতে একদল যুবক  জাহাজটিতে ছদ্দবেশে উঠে। এর পর জাহাজের নাবিকদের  ভয় দেখিয়ে ষ্টোর ভেঙ্গে ৫ টি ওয়াররুপ নিয়ে যায়। এ বিষয়ে ব্যবস্থা নিতে শিপিং এজেন্ট”র পক্ষ থেকে মোংলা বন্দর কতৃপক্ষকে জানানো হয়েছে বলে আকরাম হোসেন জানান।

গ্যাসবাহি বানিজ্যিক জাহাজটি আজ বিকালে বন্দরে শিল্পাঞ্চলের একটি গ্যাস কারখানায় পন্য খালাসের জন্য ভিড়ার কথা রয়েছে।

এবিষয়ে মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন  জানান, ষ্টোর ভেঙ্গে ছুরির বিষয়ে তারা ওই জাহাজের ক্যাপটেন”র সাথে কথা বলবেন। সত্যতা পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।