সাতক্ষীরার পারুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ১০ কেজি হারে চাল বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঈদ-উল-আযহার উপহার হিসাবে সাতক্ষীরার পারুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।

মঙ্গলবার(২৮ জুলাই)সকাল ১০-০০ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের ২০০৫ পরিবারের মাঝে প্রত্যেকের মাস্ক বাধ্যতামূলক সহ সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ কেজি হারে ভিজিএফ এর চাউল বিতরণ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ আব্দুল হাকিম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ হীম, দফাদার মোঃ নুরুল ইসলাম সহ সকল গ্রাম পুলিশ বৃন্দ ।

উল্লেখ্য পারুলিয়া ইউনিয়নে মোট ৫২৯৫ পরিবার এবং দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ২০০০০ (বিশ হাজার) পরিবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঈদ-উল-আযহার উপহার ভিজিএফ এর চাউল পাবে ।