মোংলায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে মানববন্ধন

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।

আন্তর্জাতিক বাঘ দিবস। আন্তর্জাতিক বাঘ দিবস-২০২০ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা ), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে বুধবার(২৯ জুলাই) মোংলায় মানববন্ধন পালিত হয়।

কর্মসুচির মধ্যে ছিলো”সুন্দরবন বাঁচলে, বাঘ বাঁচবে” শিরোনামে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকাল ১১টায় মোংলা ফেরিঘাট চত্বরে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে মানববন্ধন পালিত হয়েছে।

বিকেল ৪টায় “বাঘ দিবসে বাঘের গল্প” শীর্ষক জুমে এক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে সভাপতিত্ব করেন বাপা’র নির্বাহী সহ-সভাপতি ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ আব্দুল মতিন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন সুন্দরবনের জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, বাঘের আক্রমণের শিকার নুরুজ্জামান সানা, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের নেতা ইসরাফিল বয়াতী, বাঘবন্ধু মোঃ আলামীন মুসাল্লি, ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্য নান্টু গাজী, সুন্দরবনের টু ̈র গাইড মোঃ নাজমুল হক মারুফ শেখ, শেখ রাফছান  প্রমুখ। অনুষ্ঠানটিসঞ্চালনা করেন বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।

উল্ল্যেখ্য, ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ শীর্ষ সম্মেলন হতে প্রতিবছর ২৯ জুলাই আন্তজার্তিক বাঘ দিবস হিসেবে পালন করা হয়।