সান্তাহার রেলওয়ে পুলিশের হাতে ট্রেনে পরিত্যক্ত ফেন্সিডিল উদ্ধার

হাবিব শিমুল,আদমদীঘি প্রতিনিধি।।
বুধবার(২৯ জুলাই) দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ, চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের “ঙ” বগি থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে।
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ মনজের আলী জানান, রেলওয়ে জিআরপি থানার পুলিশ সুপারের দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবু তাহের ও এএসআই মোশারফ হোসেন নাটোর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ব্যাগ তল্লাশি চালিয়ে একটি ট্রাভেল ব্যাগে অভিনব কায়দায় রাখা মালিক বিহীন ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে।
তিনি আরো জানান, ট্রেন যোগে মাদক পাচারের চলমান অভিযান অব্যাহত থাকবে।
