সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর সাথে দলীয় নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

আফজালুর রহমান, চাঁদপুর।।
মতলব উত্তর মোহনপুরের নিজ বাড়িতে ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
ঈদের পরের দিন রবিবার (২ আগস্ট) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত মোহনপুরের আলী ভিলায় মায়া চৌধুরীর উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তাদের প্রিয় নেতার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে যোগ দেন।
করোনা কালীন দুর্যোগের মধ্যে নেতাকর্মী এবং সাধারণ মানুষ কেমন আছেন? মায়া চৌধুরী তাদের খোঁজ খবর নেন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। সবাইকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে সাহসিকতা ও ধৈর্য ধরার আহ্বান জানান। এরপর তিনি নেতাকর্মীদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন।
এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী পারভীন চৌধুরী, জ্যেষ্ঠ পুত্র ও আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মোহনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সামছুল হক চৌধুরী বাবুল, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ফতেপুর পুর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, কেন্দ্রীয় আ’লীগ নেতা মানবাধিকার নেতা আমিনুল ইসলাম হান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশফাক হোসেন চৌধুরী মাহি, জেলা পরিষদ সদস্য ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান, জেলা পরিষদ সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহবায়ক আল আমিন ফরাজী, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র রুহুল আমিন, চেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. শামিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলাম ডাবলু, মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা আক্তার আখি, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, সহ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।
একপর্যায়ে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারীও মায়া চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
সাবেক মন্ত্রীর চৌধুরীর বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী জানান, প্রতিবছরই ঈদের পরের দিন আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদেও শুভেচ্ছা বিনিময় করে থাকি। অসংখ্য নেতাকর্মী বাড়িতে এসেছে তারা তাদের প্রিয় নেতার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে গেছেন। বাধা-বিপত্তি থাকার পরও তারা কোন কিছুই তারা করতে পারে নাই। সামাজিক দূরত্ব বজায় রেখে আমারা আমাদের আয়েজন সম্পন্ন করেছি।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হাওলাদার জানান, করোনার এই দুঃসময়ে কর্মহীন হয়ে পড়া দুই মতলবের ১০ হাজার অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন মায়া চৌধুরী। নেতাকর্মীদের নিয়ে ঈদ শশুভেচ্ছা বিনিময় করা হলো। আমরা ওনার সাথে কাউকে তুলুনা করিনা। বৃহত্তর মতলবকে আধুনিক মতলবে রূপান্তরিত করতে হলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের বিকল্প নেই।
এদিকে ঈদের দাওয়াতে মায়া চৌধুরীর বাড়িতে আসা দলীয় লোকজন বাধা দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। তারা জানান, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্নস্থানে উশৃঙ্খল যুবক পথিমধ্যে বাধা দেয় এবং মারধর করে। এতে রাব্বানি মেম্বার (৪০), নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান মৃধা (২৭), শাহজাহান হোসেন প্রধান (২৬), ও আব্দুল কাদের (২৪) সহ প্রায় ১০/১৫ জন আহত হন।
