ট্রাফিক আইন মেনে মোটরযান চালানোর অনুরোধ সাতক্ষীরা জেলা পুলিশের

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

রবিবার(২,আগস্ট)সাতক্ষীরা বাইপাস সড়কের বিভিন্ন স্থানে (বিনেরপোতা, লাবসা, খড়িবিলা, বকচারা ও অন্যান্য) সাতক্ষীরা সদর থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময়- 

১।বেপরোয়া গতিতে গাড়ি চালানো,

২।হেলমেট বিহীন গাড়ি চালানো,

৩।ওভারলোডিং,

৪।ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো,

৫।রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালানো

ও অন্যান্য অপরাধে মোট ৪৮ টি মামলা করা হয় এবং ১৯ টি গাড়ি জব্দ করা হয়।

এ সময় মোটরযান চালক ও মালিকদের অপরাধ নিয়ন্ত্রণে সাতক্ষীরা জেলা পুলিশ কে সহায়তা করা, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি ট্রাফিক আইন মেনে মোটরযান চালানোর জন্য অনুরোধ করা হয়।