সোনাইমুড়ীতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি।।  

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবুজ বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ৩ আগস্ট সোমবার  সোনাইমুড়ী উপজেলার জয়াগ মহাবিদ্যালয় অডিটরিয়ামে  মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

সবুজ বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন বি,কম এর সভাপতিত্বে এবং চাটখিল উপজেলা সবুজ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ মোঃ তুষার এর সঞালনায় বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক নিজাম উদ্দিন জিটু সমাজ সেবক নুর মোহাম্মদ ভূঁইয়া, চাটখিল উপজেলা যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহবায়ক খলিলুর রহমান ও কুলশ্রী ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহম্মদ বাবুল সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু প্রমূখ।

সবুজ বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন বিকম বলেন, সামাজিক উন্নয়নের  দায়িত্ব  থেকে সবুজ বাংলাদেশ সংগঠন কাজ করে থাকে, জাতির জনকের স্বপ্ন পূরনে আমরা সংকল্প বদ্ধ।