আবহাওয়ার খবর

অনলাইন ডেস্ক।।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১৬ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে কথা জানানো হয়েছে

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

এসব এলাকার নদীবন্দরসমূহকে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে