বিনম্র শ্রদ্ধায় লালমনিরহাটে জাতীয় শোক দিবস উদযাপন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্দোগে বিনম্র শ্রদ্ধায় সর্বস্তরের মানুষের অংশগ্রহনে জাতীয় শোক দিবস উদযাপন। জেলা প্রশাসন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল গুলোর ছিল দিনব্যাপী নানা কর্মসৃচী।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শনিবার ১৫ই আগষ্ট দেশব্যাপী জাতীয় শোক দিবস উদযাপিত হচ্ছে।

শোক আর বিনম্র শ্রদ্ধায় সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সিভিল সার্জন,বর্ডার গার্ড,উপজেলা পরিষদ, জেলা মৎস্য অফিস,জেলা প্রানী সম্পদ অফিস,জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা সড়ক বিভাগ,জেলা গনপূর্ত অফিস,জেলা কারাগার, জেলা প্রাথমিক শিক্ষা অফিস,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন,বাংলাদেশ আওয়ামিলীগ, আওয়ামী যুবলীগ,সেচ্ছা সেবকলীগ,জেলা তরুনলীগ,ছাত্রলীগ, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়র,দিনের শুরুতে ক্যান্টিন মোড়ে অবস্থিতিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পন করেন।

১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়।সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা ৩০মিঃ লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্দোগে শিশু কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর উপর ১০০টি কুইজ প্রতিযোগীতা, পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদ,জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেসবাউর রহমান,বিশিষ্ট কবি ফেরদৌসী রহমান,প্রমুখ।

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম রায়।