রাউজানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী’র জন্য দোয়ার আয়োজন

এম.জামশেদুল আলম,রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রামের রাউজানে হলদিয়া খেলোয়াড় সমিতি’র উদ্যোগে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাদে মাগরিব আমিরহাট কেন্দ্রিয় মসজিদে ১নং হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতি এর ব্যবস্থাপনায় আয়োজন করা হয় দোয়া মাহফিল।

চট্রগ্রামের ৬ আসনের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী’র করোনা পজিটিভ রিপোর্ট আসে গতকাল।এরপর থেকে রাউজানের বিভিন্ন জায়গায় তার রোগমুক্তি কামনা করে মিলাদ খিয়াম,খতমে কোরান,দোয়া মাহফিল আয়োজন করে আসছেন বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন সংগঠন।
 দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ন-সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন,আমিরহাট ব্যবস্যয়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন ইলিয়াস,সাধরন সম্পাদক জয়নাল আবেদিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।