আমিন শিল্পাঞ্চল এলাকায় মতবিনিময় সভা

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
নগরীর চট্টগ্রামে ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের আওতাধীন ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আলমের বাসভবনে আমিন শিল্পাঞ্চল এলাকার ১৬ টি ভোটকেন্দ্রের আহ্বাকায়ক ও সদস্য সচিবদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থগিত ঘোষিত আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামিলীগ চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নিজ নিজ কেন্দ্রের পক্ষে বক্তাগণ করনীয় সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ব্যপারে সকলকে প্রধান অতিথি আহবান জানান।
