চিতলমারীতে খাল এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারীতে খাল থেকে সুখরঞ্জন রায় (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ শে আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের বংশধর বালার বাড়ির পিছনের খাল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।মৃত সুখরঞ্জন রায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাদারবাড়ি এলাকার বাসিন্দা।সে চিতলমারীর কৃষ্ণনগর গ্রামের বাবুল মন্ডলের বাড়িতে দিনমজুরের কাজ করত।

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাল থেকে সুখরঞ্জন রায় নামে ওই বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার হাতে একটি টর্চ লাইট ও কোমরে একটি মোবাইল সেট পাওয়া গেছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

28 August 2020

চিতলমারীতে খাল এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে