প্রণব মুখার্জির মৃত্যুতে মৃত্যুতে এবিএম ফজলে করিমের শোক

এম.জামশেদুল আলম।রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।
ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী।
তিনি তার ফেইসবুক পেইজে পোষ্টের মাধ্যমে শোক প্রকাশ করে, সাবেক এই রাষ্ট্রপ্রতির প্রশংসা করেন।
তিনি বলেন ভারতের সাবেক এই রাষ্ট্রপ্রতি নম্র,ভদ্র ও অনেক মেধাবী একজন রাজনীতিবিদ ছিলেন,তার এই মৃত্যু ভারতের জন্য অনেক বেদনার।
এবিএম ফজলে করিম চৌধুরী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
