মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের আন্তঃব্যাচ ফুটবলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

হাসান সজিব।।

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৩ এসএসসি ব্যাচের উদ্যোগে  প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী আন্ত:ব্যাচ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় ২০১৩ ব্যাচ এবং রানার্সআাপ হয় ২০১২ ব্যাচ। ২০১৩ ব্যাচ ২-০ গোলে এগিয়ে থেকে জয়লাভ করে।
২০১৩ ব্যাচের পক্ষে পাপ্পু এবং বাকের ১টি করে গোল করে।

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং মোহাম্মদপুরের ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী  মোঃ জিয়াউল হক জিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি – ফিরোজ আলম রিগান সহ আরো অনেকে।

ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন

টুর্নামেন্ট এর আয়োজন নিয়ে প্রধান অতিথি,  বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের  কাজে আরো সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।