চট্টগ্রামে সড়কে বসতে পারবেন না হকার, বিক্রি শেষে সরাতে হবে মালামাল

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামে ফুটপাত হকারমুক্ত করতে কম উদ্যোগ নেয়া হয়নি। এরমধ্যে সবশেষ উদ্যোগ ছিল দুপুর দুটা থেকে রাত ৮ টা পর্যন্ত বসতে পারবেন হকাররা।
সাবেক সিটি মেয়রের এই উদ্যোগ শুরুতে কিছুটা সুফল পেলেও পরে তা আর কেউ মানেনি। কেউ কেউ দুপুরের আগে বসে যান, কেউ আবার মালামাল রেখে দখল করে রাখেন ফুটপাত।
এমন পরিস্থিতিতে হকারদের আবারও শৃঙ্খলায় আনতে চায় সিটি করপোরেশন। তাই ফুটপাত থেকে সরিয়ে নিতে বলা হয়েছে সব স্থায়ী স্থাপনা। নতুন সূচি অনুযায়ী হকাররা বসতে পারবেন বিকাল তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। পরতে হবে নির্দিষ্ট পোশাক।
যে সিদ্ধান্ত কার্যকর হয়েছে তবে এটি মানাতে নিয়মিত তদারকির দাবি নগরবাসীর।
চট্টগ্রাম নগরে ১৫টি সংগঠনের আওতায় হকার আছে ১৮ থেকে ২০ হাজার।
