লক্ষ্মীপুরের সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামের মা চলে গেলেন না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরের সিনিয়র সাংবাদিক, আমার দেশ জনতা’র সম্পাদক মোঃ রফিকুল ইসলামের মা মোসাঃ রজ্জবের নেছা (৮০) শুক্রবার(১১ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার(১২ সেপ্টেম্বর) সকাল ৯.০০ টায় নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল,সাধারন সম্পাদক আবদুল মালেক, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো.কাউছার, প্রেসক্লাবের সাবেক সহ – সভাপতি এমজে আলম, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, ইনডিপেনডেন্ট টিভির আব্বাছ হোসেন,শীর্ষ সংবাদের প্রকাশক ও সম্পাদক নজরুল ইসলাম জয়, নাগরিক কাগজের সম্পাদক ও প্রকাশক সফিকুল ইসলাম, বর্তমান লক্ষ্মীপর এর প্রকাশক ও সম্পাদক আক্তার আলম সহ প্রমুখ।
মরহুমা মোসাঃ রজ্জবের নেছা ১মেয়ে ও ৩ ছেলে নাতি, নাতনীসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে যান।
