হেফাজতের আমির আহমদ শফীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক।।
হেফাজত-ই-ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, তিনি দেশে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আহমদ শফী আজ সন্ধ্যায় রাজধানীর আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
