কচুর লতির উপকারিতা

শেখ আল মামুন ।।

কচুর লতিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে । এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গর্ভাবস্থা, খেলোয়াড়, বাড়ন্ত শিশু, কেমোথেরাপি নিচ্ছেন এমন রোগীদের জন্য কচুর লতি ভীষণ উপকারী।

এতে ক্যালসিয়াম রয়েছে পর্যাপ্ত পরিমাণে। ক্যালসিয়াম হাড় শক্ত করে ও চুলের ভঙ্গুরতা রোধ করে।

এই সবজিতে ডায়াটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি। এই আঁশ খাবার হজমে সাহায্য করে, দীর্ঘ বছরের কোষ্ঠকাঠিন্য দূর করে, যে কোনো বড় অপারেশনের পর খাবার হজমে উপকারী পথ্য হিসেবে কাজ করে এটি।

ভিটামিন ‘সি’ও রয়েছে কচুর লতিতে পর্যাপ্ত পরিমাণে, যা সংক্রামক রোগ থেকে আমাদের দূরে রাখে, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে করে দ্বিগুণ শক্তিশালী।