মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর শতগান সংকলনে সাজেদ ফাতেমীর গান থাকায় লালমনিরহাটে মানববন্ধন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

বাংলা একাডেমীর উদ্দোগে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর শতগান সংকলন সংখ্যায়, জামাত পরিবারের সন্তান সাজেদ ফাতেমীর দুটি গান থাকায়, নিন্দা জানিয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্যানারে লালমনিরহাটে মানব বন্ধন কর্মসূচী পালিত হল আজ।

শনিবার(১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের ব্যানারে স্থানীয় মিশন মোড় চত্বরে এক ঘন্টার মানব বন্ধন কর্মসূচী পালিত হল।মানব বন্ধনে লালমনিরহাটের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও মুক্তিযোদ্ধা গন অংশ গ্রহন করে।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান,জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির,জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক অ্যাডঃ ইকবাল হোসেন মামুন,ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন মামুন প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা উল্লেখ করেন, সঙ্গীত শিল্পী সাজেদ ফাতেমী লালমনিরহাটের বিতর্কিত পরিবারের সন্তান।তার বাবা ডাঃসোলায়মান আলী স্বাধীনতা যুদ্ধে শান্তি কমিটির সদস্য ছিলেন,তার বড় ভাই আলাউল ইসলাম ফাতেমী জেলা জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন।তার আর এক বড় ভাই কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী বিজিবি রংপুর সেক্টর কমান্ডার ছিলেন,জামাত সংশ্লিষ্টতায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে, অপর এক বড় ভাই জিয়াউল ইসলাম ফাতেমী নোবেল, বিমান বাহিনীর ক্যাপ্টেন এবং যুদ্ধাপরাধ দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত এটি এম আজহারুল ইসলামের জামাতা, তাকেও সরকার বাধ্যতামূলক অবসরে পাঠান।সাজেদ ফাতেমী ছাত্রজীবনে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলেন।গানবাজনার সাথে সখ্যতা থাকায় বিভিন্ন লোকের সাথে উঠা বসা করার সুবাদে রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যাবস্থাপকের সুপারিশ ক্রমে, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলা একাডেমীর সংকলন বঙ্গবন্ধুর শতগান সংখ্যায় সাজেদ ফাতেমীর দুটি গান সংযোজন হয় যার স্পনসর রূপালী ব্যাংক করে।

মুজিব বর্ষ উদযাপনের মত এত বৃহত একটি পরিষরে বিতর্কিত স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য সাজেদ ফাতেমীর গান সংযোজন হওয়ায় লালমনিরহাটের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আপামর মানুষ বিস্মিত হয়েছে।অবিলম্বে বাংলা একাডেমীর বঙ্গবন্ধুর শতগান সংকলন সংখ্যা থেকে সাজেদ ফাতেমীর গান অপসারণের দাবী জানানো হয় এই মানব বন্ধন থেকে।

Share this news as a Photo Card

19 September 2020

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর শতগান সংকলনে সাজেদ ফাতেমীর গান থাকায় লালমনিরহাটে মানববন্ধন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে