নিয়মিত পানি পান করার উপকারিতা

শেখ আল মামুন,সাতক্ষীরা ।।
পানির অপর নাম জীবন। প্রতিদিন পরিমাণমত পানি পান করা উচিত। তবে সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে প্রতিদিন পানি পান স্বাস্থ্যের জন্য খুবই ভালো। প্রতিদিনের এই অভ্যাস আপনাকে অনেক রোগবালাই থেকে দূরে রাখবে।
নিয়মিত পানি পান করলে বেশ কিছু উপকার আপনি পাবেন।
১. শরীরের পানির অভাব দূর করতে নিয়মিত পরিমানমত পানি পান করতে হবে।
২. নিয়মিত পানি পান কোষ্ঠকাঠিন্যতা দূর করতে সাহায্য করে এবং মলাশয়কে ঠিকঠাক ও সচল রাখতে সাহায্য করে।
৩. পরিপাক ক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে।
৪. ভালো হজমশক্তি বাড়াতে সাহায্যে করে।
৫. ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে।
৬. রক্ত থেকে টক্সিন ও বিভিন্ন বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে।
৭. নতুন রক্তকোষ ও মাসল সেল তৈরি হতে সাহায্য করে
পানি।
৮. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পানি।
৯. পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে পেশি, হাড় সুস্থ থাকে।
১০. পানি আমাদের শরীরে এনার্জির পরিমাণ বাড়িয়ে দেয়
নিয়মিত পানি পান জীবনের একটি অংশ করে নিন। এতে শরীর থাকবে ফুরফুরে। যদি সম্ভব হয় হালকা কুসুম গরম পানি পান করুন এতে পরিপাক ক্রিয়া সহজ ও দ্রুত হয়। সুস্থ থাকতে নিয়মিত পানি পান করুন।
