মোল্লাহাটে ১৫২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট থেকে ১৫২০ পিস ইয়াবা, নগদ অর্থ, মুঠোফোন ও সীমকার্ড সহ মোঃ তরিকুল সরদার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মোল্লাহাট উপজেলার সোনাপুরা মধ্যপাড়া গ্রামস্থ্য জনৈক কুদ্দুস মোল্লার বসত বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে র‌্যাব-৬, খুলনার সদস্যরা তরিকুলকে আটক করে।

এসময় ১ হাজার ৫২০ পিস ইয়াবা,নগদ ৩ লক্ষ ৬ হাজার টাকা, ৩ টি মোবাইল সেট, ৫টি সীমকার্ড এবং একটি সীম কার্ড থেকে বিকাশের মাধ্যমে ৬২ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানা যায়।আটক মোঃ তরিকুল সরদার গোপালগঞ্জ জেলা সদরের মোহাম্মদপাড়া এলাকার মোঃ আবু সাইদের ছেলে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৬ কর্মকর্তা মেজর মোঃ আনিস-উজ-জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মোল্লাহাট উপজেলার সোনাপুরা মধ্যপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার বসত বাড়ির সামনে অভিযান চালিয়ে তরিকুল সরদারকে আটক করা হয়েছে।এসময় তার কাছ থেকে ১ হাজার ৫২০ পিস ইয়াবা, নগদ ৩ লক্ষ ৬ হাজার টাকা, ৩ টি মোবাইল সেট, ৫টি সীমকার্ড এবং একটি সীম কার্ড থেকে বিকাশের মাধ্যমে ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছিলেন।তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

30 September 2020

মোল্লাহাটে ১৫২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে