সুখবর পেল বাংলাদেশ দল,আগামী মার্চে নিউজিল্যান্ড সফর

অনলাইন ডেস্ক ।।

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই অন্য আরেকটি সফর চূড়ান্তের সুখবর পেলো বাংলাদেশ দল। আগামী মার্চে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই সফরের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি)।

আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমের জন্য নিজেদের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যা শুরু হবে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে এবং শেষ হবে মার্চে বাংলাদেশকে আতিথেয়তা দেয়ার মাধ্যমে। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

এই ম্যাচগুলোর তারিখ ও ভেন্যুসহ পূর্ণাঙ্গ সূচিই প্রকাশ করেছে এনজেসি। আগামী বছরের ১৩ মার্চ ডানেডিনে হবে সফরের প্রথম ওয়ানডে। আর ২৮ মার্চ হ্যামিল্টনে শেষ টি-টোয়েন্টি দিয়ে পর্দা নামবে এই সফরের।

বাংলাদেশ দলের নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে খেলা হবে ১৩ মার্চ, ওটাগো ওভাল, ডানেডিন। দ্বিতীয় ওয়ানডে ১৭ মার্চ, হাগলি ওভাল, ক্রাইস্টচার্চ। তৃতীয় ওয়ানডে ২০ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।

এছাড়া প্রথম টি-টোয়েন্টি ২৩ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার। দ্বিতীয় টি-টোয়েন্টি – ২৬ মার্চ, ইডেন পার্ক, অকল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টি – ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

29 September 2020

সুখবর পেল বাংলাদেশ দল,আগামী মার্চে নিউজিল্যান্ড সফর

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে