সাতক্ষীরার চৌকস অফিসার ও ফোর্সের মাঝে পুরস্কার বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
আজ রবিবার(৪ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার), পুলিশ সুপার সাতক্ষীরা পুলিশ সদস্যদের মাসব্যাপি ভালো কাজের জন্য চৌকস অফিসার এবং ফোর্সদের পুরষ্কার প্রদান করেছেন।
এসময় উপস্থিত জনাব মোঃ আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাতক্ষীরা এবং জনাব মীর্জা সালাউদ্দীন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), সাতক্ষীরা পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে পুরষ্কার গ্রহন করেন ।
