লক্ষ্মীপুরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুরে সদর উপজেলায় ১১০ (একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফরহাদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।

বুধবার(৭ অক্টোবর)রাত ২৩.৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর এর এসআই/মোঃ আবদুল মান্নান, এএসআই/মোঃ বাকের হোসেন, এএসআই/মোঃ সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর সদর থানাধীন পৌর সমসেরাবাদ লামচরি সাকিনস্থ ০৮নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১১০ (একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ ফরহাদ হোসেন(২৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত আসামি ফরহাদ লক্ষ্মীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিন মজুপুরের এছাক বেপারী বাড়ীর মোঃ মনির হোসেন এর ছেলে,তার মায়ের নাম ফারুল বেগম।

সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।