আলোচনায় প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক ।।

সারাবছর জুড়ে নানান প্রসঙ্গে আলোচনায় থাকেন প্রিয়াংকা চোপড়া। একদিকে যেমন আলোচনা প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে অস্কার জিততে পারেন প্রিয়াংকা চোপড়া। অন্যদিকে বলিউড হলিউড মিলিয়ে এই অভিনেত্রীর একাধিক ছবির ব্যস্ততা ক্রমেই বাড়ছে ।

সম্প্রতি ইন্সট্রাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখা ‘ইউরোপ সামহোয়ার’। এনিয়ে গণমাধ্যমেও কৌতুহলের জন্ম দিয়েছে। কারণ করোনাকালীন প্রিয়াংকা চোপড়া খুব বেশি বাইরে বের হননি। তবে নিউ নরমাল ভাবে নতুনভাবে কাজ শুরু করছেন কিনা সেটিই সবার কৌতুহল। নতুন ছবির শুটিং শুরু করছেন এই অভিনেত্রী। আসছে নেটফ্লিক্সেও নিজস্ব প্রযোজনায় দুটি ছবি। এর বাইরে সুপার হিরো মুভিতেও কাজ করছেন। কাজ চলছে তার নতুন গানের।

সবমিলিয়ে আবারও কাজে ফেরার সেই স্বচ্ছন্দ খবরই পাওয়া গেল প্রিয়াংকার। তবে ২০২০ এ প্রিয়াংকা চোপড়া হলিউড মুভিতে দারুণ এক অবস্থান দখলের রেসে ছিলেন। করোনা সংকট সেই দৌড়টাকে অনেকখানিই স্তিমিত করে দিল।

Share this news as a Photo Card

15 October 2020

আলোচনায় প্রিয়াংকা চোপড়া

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে