কালিগেঞ্জে নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার কালিগেঞ্জে নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৭ অক্টোবর) বেলা ১০.০০ ঘটিকার  সময় বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) স্যারের দিক নির্দেশনায়, খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের পক্ষ থেকে জনাব মোঃ তোফায়েল আহাম্মেদ, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি অফিস, খুলনা মহোদয়ের উপস্থিতিতে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে কালিগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব শেখ মোঃ ইয়াছিন আলী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মিজানুর রহমান সহ কালিগঞ্জ থানার অফিসার-ফোর্স এর উপস্থিতিতে  কালিগঞ্জ থানার ১২ টি বিট এলাকায়  নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ  ২০২০ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে নারী  ধর্ষন ও শিশু  নির্যাতন সম্পর্কে জনসাধারণ কে সচেতন  করার জন্য উপস্থিত পুলিশ কর্মকর্তা’গন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ’গন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম এবং উপস্থিত নারী সদস্যরা বক্তব্য রাখেন।
কালিগঞ্জ থানা পুলিশের নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বিরোধী  সচেতনতা  মূলক বিট পুলিশিং সমাবেশে আগত সকল স্তরের  জনসাধারণ  ধন্যবাদ  জানিয়েছেন এবং  সন্তোষ  প্রকাশ করেছেন ।