ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষকদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ ক্যাম্প শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষকদের আটদিন ব্যাপি মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।

শনিবার(১৭ অক্টোবর)দুপুরে পিটিআই চত্বরে প্রাইমারি টিচারস ইন্সটিটিউশন (পিটিআই) আয়োজনে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়।

ঠাকুরগাঁও পিটিআই-এর সুপার সায়িদা আফ্রিন বিজলী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ।

আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

আয়োজকরা জানান, আটদিনের এই প্রশিক্ষণ ক্যাস্পে পাঁচশতাধিক প্রাথমিক শিক্ষক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ এ অংশ নেবেন।