বাহরাইনের-ইসরাইলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু

অনলাইন ডেস্ক ।।

রোববার (১৮ অক্টোবর)থেকে বাহরাইনের সাথে  ইসরাইলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু হচ্ছে।মানামায় আনুষ্ঠানিকতার মাধ্যমে এ সম্পর্ক শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলের একজন কর্মকর্তা।এর আগে গত মাসে দু’দেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তে পৌঁছায়।

মানামায় ইসরাইলের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সফররত ইসরাইলী প্রতিনিধি দল ও বাহরাইনের কর্মকর্তারা একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করবেন। এর মধ্য দিয়ে উভয় দেশের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ দেশ যারা ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে। এর আগে ১৯৭৯ সালে মিশর এবং ১৯৯৪ সাল জর্ডান ইসরাইলের সাথে শান্তি চুক্তি করে।

Share this news as a Photo Card

18 October 2020

বাহরাইনের-ইসরাইলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে