ভোট দেওয়ার সময় ট্রাম্পের পাশে ছিলেন না ফার্স্ট লেডি মেলানিয়া

অনলাইন ডেস্ক ।।
শনিবার(২৪ অক্টোবর) ফ্লোরিডায় আগাম ভোট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট দেওয়ার সময় তার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দেখা যায়নি।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যে দেশটিতে শুরু হয়েছে আগাম ভোট । আগাম ভোট দেওয়ার সুযোগ থাকায় এবার প্রচুর সংখ্যক ভোটার এই প্রক্রিয়ায় ভোট দিচ্ছেন।
মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে, আগাম ভোট দেবেন না মেলানিয়া ট্রাম্প। আগামী ৩ নভেম্বর তিনি ভোট দেবেন।
মার্কিন সংবাদ মাধ্যমগুলোর সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত ভোট দিয়েছে পাঁচ কোটি ৩৫ লাখের বেশি ভোটার।
