হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শরনখোলায় মানববন্ধন

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

ফ্রান্সে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গ কার্টুন করার প্রতিবাদে বাগেরহাটের শরনখোলায় ইমাম পরিষদের আহবানে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে শরণখোলা প্রেসক্লাব চত্তর থেকে রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড় পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে স্থানীয় জনসাধারন দীর্ঘ লাইনে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।

রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও শরণখোলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মুফতী মাওলানা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে হাফেজ মাহাদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওঃ আঃ লতিফ, মাওঃ আশ্রাফ আলী, মাওঃ শাহরিয়ার নবীন সহ অনেকে ।

মুফতী মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, অন্ধকার আচ্ছন্ন পৃথীবিকে আলোকিত করতে ৫৭০, খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশে মহান আল্লাহতালা যাকে সারা বিশ্বের জন্য শান্তির দুত হিসাবে প্রেরিত করেছেন অবিলম্বে ফ্রান্সের বহুতল ভবন থেকে সেই মহা মানব আমাদের মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে তৈরী করা ব্যাঙ্গ কার্টুন অবিলম্বে সরিয়ে ফেলতে হবে এবং সাড়া বিশ্বের তাওহীদি মুসলিম জনতার কাছে ওই দেশের সরকারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

তা না হলে সকল ইসলামী দল নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচী ঘোষণা করা হবে। এছাড়া ফ্রান্সের সকল পণ্য বর্জন করার পাশাপাশি বাংলাদেশ থেকে ফ্রান্সে দুতাবাদ তুলে দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান। পরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ’র ছবি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।