কমলনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ।।
লক্ষীপুরের কমলনগরে মোটরসাইকেল থেকে পড়ে তামান্না আক্তার (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
 শনিবার (১৪ নভেম্বর)বিকেলে রামগতি- লক্ষীপুর সড়কে করুনানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর থানা পুলিশ।নিহত তামান্না আক্তার লক্ষীপুর সদর উপজেলা ভবানীগন্জ এলাকার বাসিন্দা নুর নবী মিয়ার মেয়ে।
স্হানীয় সুত্রে জানা যায়,নিহত তামান্না তার ভাই সম্পর্কে তার সাথে একসাথে মোটরসাইকেলে আলেকজান্ডার যাওয়ার পথে করুনানগর চর জাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বেহালে গর্তে পড়ে ঘটনাস্হলে তার মৃত্যু হয়।