জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ।।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেনডোনাল্ড ট্রাম্প।
সোমবার একটি টুইট বার্তায় এমনটি জানিয়েছেন ট্রাম্প।
টুইট বার্তায় ট্রাম্প বলেন, হস্তান্তর প্রক্রিয়া দেখভালের দায়িত্বে থাকা সংস্থার ‘যা করার প্রয়োজন করুক’।
বাইডেন টিম ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
এক বিবৃতিতে তারা বলেছে, মহামারি নিয়ন্ত্রণ ও অর্থনীতিতে গতি আনাসহ জাতির সামনে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আজকের এই সিদ্ধান্তটি ছিলো প্রয়োজনীয় পদক্ষেপ।
