আদিতমারি উপজেলায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে চলছে আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাট

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

আদিতমারি উপজেলার (অতি দরিদ্রদের জন্য) কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে, মুজিব বর্ষে গৃহহীন দের জন্য ঘর উপহার প্রকল্পের মাটি ভরাটের কাজ করার অভিযোগ উঠেছে।

জানা যায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী দপ্তরের উপহার হিসেবে,গৃহহীন দের জন্য গৃহ নির্মান প্রকল্প গ্রহন করা হয়। সারা দেশে ক ও খ শ্রেনী ভুক্ত ১৩,৩১৩টি পরিবার কে গৃহ নির্মান করে দেওয়া হবে ।যাদের জমি নেই ঘর নেই তাদের জন্য খাস জমিতে আশ্রয়ন প্রকল্প- ২ আওতায় আদিতমারি উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৩০টি পরিবারের জন্য গৃহ নির্মান করা হবে।প্রতিটি গৃহ নির্মানের জন্য ১,লক্ষ ৭১হাজারটাকা বরাদ্দ দেওয়া হয়।উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা(ইউ,ও,নো) কে সভাপতি এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) কে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেন।

উপজেলার পলাশী ইউনিয়নের ভেটেশ্বর গ্রাম ও কমলা বাড়ি ইউনিয়নের চন্দন পাট এলাকায়, আশ্রয়ন প্রকল্পের নির্মিত ঘরে, কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে আট দিন ধরে মাটি ভরাটের কাজ করানো হচ্ছে।ফলে কর্মসৃজন প্রকল্পের রাস্তা নির্মান কাজ ব্যাহত হচ্ছে।কর্মসৃজন প্রকল্পের নিয়োজিত শ্রমিকদের জোর করে অন্য প্রকল্পে কাজ করিয়ে নেবার অভিযোগ করেন কর্মসৃজন প্রকল্প কমিটির সদস্যরা।কর্মসৃজন প্রকল্পের শ্রমিক আশ্রয়ন প্রকল্পের কাছ শেষ না হওয়া প্রযন্ত সেখানে কাজ করবে, এমন নির্দেশ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেন বলে কর্মসৃজন প্রকল্পের এক শ্রমিক নাম না প্রকাশ করার শর্তে জানান।এদিকে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক অন্যত্র কাজ করায়,গত বর্ষায় বিনষ্ট রাস্তা ঘাট সংস্কার করা যাচ্ছে না,ফলে মানুষের চলাচলে ভোগান্তি বেড়েছে বলে এলাকা বাসী জানান।নাম প্রকাশে অনিচ্ছুক কর্মসৃজন প্রকল্পের সভাপতি (ইউপি সদস্য)জানান আমরা কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে আশ্রয়নের কাজ না করানোর জন্য বাঁধা দেই,কিন্তু আমাদের হাত পা বাঁধা, কারন কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের বেতন ইউ,ও,নোর স্বাক্ষরে হয়,ফলে বাধ্য হয়ে শ্রমিকদের দিয়ে সেখানে কাজ করতে হচ্ছে।

আদিতমারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মফিজুল ইসলাম জানান, তিনি আশ্রয়ন প্রকল্পের সদস্য সচিব হলেও সকল কেনা কাটা প্রকল্প সভাপতি ইউ,ও ,নো করছেন,উপরের কর্মকর্তা নির্দেশ করলে আমাদের করার কিছু থাকে না।এদিকে প্রকল্পে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহারের অভিযোগ করেন এলাকা বাসী,এবং উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী আশ্রয়ন নির্মান কাজে ব্যাস্ত থাকায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সেবা প্রার্থীরা অভিযোগ করেন।

আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন জানান উপরের নির্দেশে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে আশ্রয়ন প্রকল্পের মাঠে মাটি ভরাট করা হচ্ছে,আমার জানা মতে তারা নির্মিত ঘরে কাজ করছে না,যদি কাজ করানোর অভিযোগ আসে তবে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।