দুমকিতে মাস্ক ব্যবহার না করায় ২০ জনকে জরিমানা

মো. সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ 

পটুয়াখালীর দুমকিতে সরকারি  স্বাস্থ্যবিধি না মেনে মাস্কবিহীন চলাফেরা করায় ২০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার ( ০১ ডিসেম্বর )লেবুখালি ফেরিঘাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আল ইমরান (ভারপ্রাপ্ত ) ২০ জনকে  মামলা দিয়ে ৫০ টাকা করে ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়

উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আল ইমরান (ভারপ্রাপ্ত) জানান, প্রতিটি মানুষ  স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। আমাদের সবারই উচিত সামাজিক দুরত্ব বজায় রাখা এবং সরকারের সকল স্বাস্থ্য বিধি মেনে চলা।