বাংলা চ্যানেল পাড়ি দিলেন নোয়াখালীর কৃতি সন্তান ইসহাক

হাসান সজীব ।।
কক্সবাজার টেকনাফের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন সাঁতারু  ইসহাক। তিনি নোয়াখালী সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুরের বাসিন্দা। 
সোমবার (৩০ নভেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সাতার শুরু করে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছার মাধ্যমে তিনি এ চ্যানেল পাড়ি দিয়েছেন।
চ্যানেল পাড়ির অভিজ্ঞতা সম্পর্কে ইসহাক জানান, কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সকাল ৯ টা ২৫ মি‌নি‌টে সাঁতার শুরু করা হয়। সাঁতারে ১৬ কি‌লো‌মিটার পথ অতিক্রম করে বি‌কেল ৩ টায় ৩৯ মি‌নি‌টে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাই। এই চ্যা‌নেল‌ পাড়ি দিতে ৬ ঘন্টা সময় লে‌গেছে।
আমি ফরচুন বাংলা চ্যানেল সুইমিং এর পনের তম আসর -২০২০ এ আমি প্রথমবারের মতো অংশগ্রহণ করি। আমার সমুদ্র জয়ের নেশা ২০১৯ সাল থেকে মনের মধ্যে একটা কৌতুহল সৃষ্টি করে। তবে আত্মবিশ্বাসের অভাবে ঐসময় আর যাওয়া হয়নি। আর আমি কখনো সেন্টমার্টিন যাইনি তাই ইচ্ছে হয় প্রথম সেন্টমার্টিন যাওয়া অভিজ্ঞতা স্মরণীয় করে রাখতে চাই। আল্লাহর রহমতে আমি বাংলা চ্যানেল জয় করেছি, এখন আমার পরবর্তী স্বপ্ন  ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া।  সবাই আমার জন্য দোয়া করবেন।