লক্ষ্মীপুরে ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নজরুল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরে ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নজরুল গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।
সোমবার(৭ ডিসেম্বর) বিকাল ১৫.৫০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর এর এসআই/টিপু সুলতান, এএসআই/মোঃ সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর সদর থানাধীন পৌরসভার ১০নং ওয়ার্ড ডিবি রোড এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম(২৭), পিং-মোঃ নুরুল করিম, মাতা-মমতাজ বেগম, সাং-উত্তর চর লরেঞ্চ (নুরুল করিম মেম্বার বাড়ী), ০৩নং ওয়ার্ড, ০৩নং চর লরেঞ্চ ইউপি, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর’কে গ্রেফতার করে।
সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।
