চর লরেন্স বাজার পরিচালনা কমিটির নির্বাচনে অর্থ সম্পাদক প্রার্থী ওসমান গনি মিলন লস্কর

শাকিল মাহমুদ,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি।
লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর লরেন্স বাজার পরিচালনা কমিটির নির্বাচনে লরেন্সের বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি মিলন লস্কর অর্থ সম্পাদক(কোষাদক্ষ)পদে নির্বাচন করবেন।তিনি ইতিমধ্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আগামি ২৬ ডিসেম্বর চর লরেন্স বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।১৮ ডিসেম্বর নির্বাচনের প্রতিক বরাদ্দ দিবে বলে জানা যায়।
আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীরা প্রচার প্রচারনার মধ্য ব্যস্ত সময় পার করতেছেন।দীর্ঘ ১১ বছর পর এ নির্বাচন হতে যাচ্ছে। মোট ১৩ টি পদে ৩৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।এ নির্বাচনে দেখা যায় ৭০% তরুন প্রার্থী।
অর্থ সম্পাদক প্রার্থী, ওসমান গনি মিলন লস্কর বাজার ব্যবসায়ী ও ঘর মালিকদের দোয়া ও সমর্থন চাইছেন।বাজারের সকল কাজে সবাইর পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
