হিলিতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

শাহিনুর আলম শাহিন,হিলি, দিনাজপুর প্রতিনিধি:

স্বাস্থ্যসহকারীদের আন্দোলনের কারনে কয়েকদিন পর সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার(১৯ ডিসেম্বর) সকালে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন এই টিকা প্রদান কর্মসুচীর শুভ উদ্বোধন করেন। এসময় সেখানে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসান জানান, ৬ ডিসেম্বর থেকে হাম রুবেলা ক্যাম্পেইন শুরুর কথা থাকলেও স্বাস্থ্যসহকারীদের আন্দোলনের কারনে সেটি সম্ভব হয়নি। তাদের আন্দোলন স্থগিতের কারনে আজ ১৯ শে ডিসেম্বর থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে, যা আগামী ৩১ শে জানুয়ারী পর্যন্ত চলবে।

উপজেলার ২৯৬টি কেন্দ্রে ৯ মাসের বেশি ও দশ বছরের কমবয়সি ২০ হাজার ৯৫জন শিশুকে এই টিকা প্রদান করা হবে।

Share this news as a Photo Card

19 December 2020

হিলিতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে