জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের ৫০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধি ।।
করোনাভাইরাস মহামারিতে সংকটে পড়া জাতীয় প্রেস ক্লাবের সদস্য সাংবাদিকদের সহায়তার জন্য ৫০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রেস সচিব ইহসানুল করিম বুধবার(২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনা মহামারিকালীন বিশেষ আর্থিক অনুদানের ৫০ লাখ টাকার চেক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের কাছে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম, উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ও মু. আশরাফ সিদ্দিকী বিটু উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

24 December 2020

জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের ৫০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে