লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল পাচ্ছে শীতার্থরা

নিজস্ব প্রতিনিধি ।।

লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল পাচ্ছেন শীতার্ত ১০ হাজার ১২০ পরিবার ।

এরই অংশ হিসেবে আজ বুধবার (৬ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গৃহহীন আশ্রয় কেন্দ্রের ৪০টি পরিবারের মাঝে এ কম্বর বিতরণ করা হয়।পর্যায় ক্রমে জেলার অন্যান্য উপজেলায়ও প্রধানমন্ত্রীর এ উপহার শীতার্তদের মাঝে পৌঁছে দেয়া হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া। উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন।