লক্ষ্মীপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি ।।
“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার”মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য লক্ষ্মীপুর সদর উপজেলাধীন হাজিরপাড়া ইউনিয়নের গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যার।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, জনাব মো: মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি), লক্ষ্মীপুর সদর।
উল্লেখ্য, লক্ষীপুর সদর উপজেলায় প্রথম পর্যায়ে ৬৫ টি ঘরের কাজ চলমান।জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যেই প্রথম পর্যায়ের ৬৫ টি ঘরের কাজ শেষ হবে।
