পর্যায়ক্রমে দেশের সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ।।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার ভ্যাকসিন ফেলে করোনা নিয়ন্ত্রণে কাজ করা সম্মুখ যোদ্ধাদের আগে ভ্যাকসিন দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।’
শনিবার (১৬ জানুয়ারি) মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ছাদ উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সুনাম বেড়েছে।আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অন্যান্য দেশের চেয়ে অনেক কম।
