নরসিংদীতে মুজিববর্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে মুজিববর্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার ২ফেব্রুয়ারি ২০২১ জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এসভায় “টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদতা খাদ্যের বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় খাদ্যের নিরাপদ রক্ষা বিষয়ে সর্বস্তরের সকল মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে তথ্যের বহুল প্রচার নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।
