অচিরেই এই সরকার কে বিদায় করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে- ব্যারিস্টার খোকন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিল পৌরসভার আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র  মোস্তফা কামালের ধানের শীষের  সমর্থনে শুক্রবার (৫ ফেব্রুয়ারি)  বিকেল ৩ ঘটিকার সময় চাটখিল উপজেলা বিএনপি’র সভাপতি মরহুম আনোয়ার হোসেনের কবর জিয়ারতের পর প্রথমে পৌরসভার ৫ নং দৌলতপুর ওয়ার্ড, হালিমা দিঘির পাড় বাজার ৪ নং ওয়ার্ড, ভীমপুর গ্রাম চাটখিল বাজার গণসংযোগ শেষে চাটখিল উপজেলা বিএনপি’র কার্যালয় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ন মহাসচিব নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ি) আসনের  সাবেক সাংসদ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মেয়র প্রার্থী মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাজাহান রানা, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান শামসুল আরেফীন শামীম, উপজেলা বিএনপি’র  যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান খান সাজু,পৌরসভা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হোসেন পিন্টু, মিজানুর রহমান টু%2ু, মহিন উদ্দিন তফাদার।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন টিপু,লিয়াকত আলী ভুট্টো।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন  তার বক্তৃতায় বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার ভোট কে ভয় পায় সেই কারণে তারা দিনের ভোট রাতে শেষ করে  প্রতিটা ভোট কেন্দ্র দখল করে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার কাজে বাধা দেয় মাইক ভাংচুর করে গণসংযোগে বাধা প্রদান করে, বর্তমানে তারা দেউলিয়া হয়ে গেছে আপনারা প্রত্যেকটা নেতাকর্মী ভয় কে জয় করে আগামী ১৪ তারিখে সবাই, মা বোনদের কে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে আপনার ভোট ধানের শীষ প্রতীকে দিয়ে মেয়র প্রার্থী মোস্তফা কামালকে জয়যুক্ত করবেন।
এই ভোট হচ্ছে আমাদের  আন্দোলনের প্রস্তুতি, অচিরেই এই সরকার কে বিদায় করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।