ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে সিলেকশন বাতিলের দাবিতে দুমকিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ সুমন মৃধা দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
গুচ্ছ পদ্ধতিতে ২০ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় সিলেকশনের মাধ্যমে মাত্র ৪ লক্ষ  শিক্ষার্থীকে ভর্তি পরিক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ন অযুক্তিক, অন্যায় মনে করে এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়ে সিলেকশন পদ্ধতির ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করছেন দুমকি উপজেলার ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ঐক্য ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন ভর্তিচ্ছুক শিক্ষার্থী মোঃ আবুল কালাম,মোঃ হাবিবুর রহমান,বুলবুল আহমেদ,জাবের আহমেদ,মোসাঃ লামিয়া প্রমূখ।বক্তারা দাবি করেন,বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাদের প্রস্তুতি থাকলেও এক পত্রে বিভাগ পরিবর্তণ ব্যতিরেকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় চরম ভাবে ফলাফল বিপর্যয় ঘটতে পারে।
অনেক শA6ক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ে ভর্তি বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে। তাই অবিলম্বে এই গুচ্ছ পদ্ধতি বাতিলের জোর দাবি জানায় শিক্ষার্থীরা। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি দেয়।