কোভিড টিকা নিতে নরসিংদীতে মানুষের আগ্রহ বাড়ছে দ্রুত

নরসিংদী প্রতিনিধি :
সারাদেশের মতোই নরসিংদী জেলার সবকটি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ঘুড়ে দেখা যায় কোভিড টিকা প্রদান উদ্বোধনের পর থেকে টিকা নেবার আগ্রহ দিন দিন বেড়েই চলছে। প্রথম দিন গুটিকয়েকর নেতৃবৃন্দ নিলেও এখন তা নেতৃস্হানীয় পর্যায় থেকে শুরু করে নানা পেশার মানুষ টিকা নিতে নাম নিবন্ধন করছে। প্রথমদিন জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক কামরুল গাজী টিকা নেন। 
দ্বিতৃয় দিন লক্ষ করা গেছে, স্হানীয় সংসদ সদস্য, সরকার দলের সিনিয়ার নেতৃবৃন্দ, শিক্ষক এবং সাংবাদিকরাঙঙ স্বশরীরে উপস্হিত হয়ে নাম নিবন্ধন করে করোনা প্রতিরোধ টিক নিচ্ছে। দিন টিকা নিয়েছেন পাবলিক বাংলার জেলা প্রতিনিধি নাসিম আজাদ।
এসসময় উপস্হিত ছিলেন পলাশ স্বাস্হ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা: সাদেকুর রহমান আকন্দ। আরো ছিলেন সাংবাদিক সারমিন সুলতানা। তারপর চতুর্থদিন টিকা নেন পলাশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশাদুল্লাহ মনা, উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান সেলিনা আক্তার ও কারীউল্লাহ সরকার। টিকা নিতে নাম নিবন্ধন করেছেন পলাশের এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলিপ মহোদয়।
জেলার অন্যত্রও একি প্রতিচ্ছবি। নরসিংদী, শিবপুর, মাধবদী, রায়পুরা, মনোহরদী ও বেলাব সবখানে প্রথমদিন থেকেই উৎসবমুখর পরিবেশে কোভিড টিকা নেয়া পরিলিখিত হচ্ছে। শিবপুরের সময়ের আলো’র প্রতিনিধি শেখ মানিক জানান, আমাদের এখানে সাধারন মানুষের মাঝে কোরনা টিকা নিয়ে যে ভুল ও সন্দেহ ছিলো কেটে গেছে। বর্তমানে সবশ্রেণীর লোকজন টিকা নিতে উৎসহ দেখাচ্ছে। স্হানীয় হাসপাতালে প্রতিদিনই টিকা নেবার আগ্রহে মানুষ ছুটে আসছে। ৪০ উর্ধ্ব শিক্ষক, ডাক্তার, রাজনৈতিক ও নানা পেশাধারীরা নাম নিবন্ধন করছেন। ৫ম দিনে সাংবাদিক আসাদুজ্জামান আশাদ টিকা নিয়েছেন।
তেমনি নরসিংদী ও মাধবদীতেও হাসপাতালে প্রথম দিনের পর থেকে টিকা নিতে আগ্রহীদের ভীর বাড়ছে। শিল্প সমৃদ্ধ এলেকার যারা বয়জেষ্ঠ তারা নিজেরাই করোনা টিকা নিতে সেচ্ছায় আসছেন। পাঁচদোনা মোড়ে অটো চালক রফিকের সাথে কথা হলে তিনি জানান, মানুষের ভয় দূর হয়েগেছে  কোরনার টিকা নিতে। বর্তমানে জীবন বাঁচাতে দেশের সবাই টিকা নিবার জন্য প্রস্তুত।